গণিতের_টেকনিকঃ
একটি চৌবাচ্চা ২ টি নল দ্বারা যথাক্রমে ২০ এবং ৩০ মিনিটে পূর্ণ হয়।দুটি নল এক সঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে?
…||সমাধান||
এক্ষেত্রে,
সময়=সময়ের গুণফল/সময়ের যোগফল
=৩০*২০/৩০+২০
=৬০০/৫০
=১২ মিনিট
উত্তর:১২ মিনিট।
_______একই সূত্র অনুযায়ী,
_______প্রশ্ন:ক একটি কাজ ৪৫ দিনে এবং খ সে একই কাজ ৩০ দিনে করতে পারে।যদি তারা একসাথে কাজটি করে তবে তা কয়দিনে শেষ হবে?
………………|||||সমাধান|||||
সময়=সময়ের গুণফল/সময়ের যোগফল
=৪৫*৩০/৪৫+৩০
=১৩৫০/৭৫
=১৮ দিন।
উত্তর:১৮ দিন।
যে কোন একটি নল বা একজনের কাজের সময়:
________প্রশ্ন: একটি চৌবাচ্চা দুইটি নল দ্বারা ১২ মিনিটে পূর্ণ হয়। যদি একটি নল দ্বারা পূর্ণ হতে ২০ মিনিট সময় লাগে,তবে অপরটি দ্বারা পূর্ণ হতে কত সময় লাগবে?
…………|||||সমাধান|||||
এক্ষেত্রে,
সময়=সময়ের গুণফল/সময়ের বিয়োগফল
=২০*১২/২০-১২
=২৪০/৮
=৩০ মিনিট
উত্তর:৩০ মিনিট।
একইভাবে,
____________প্রশ্ন: ক ও খ একটি কাজ ১২ দিনে সম্পন্ন করে।ক,খ ও গ ঐ কাজটি ৮ দিনে সম্পন্ন করে।গ এর ঐ কাজটি একা করতে কত দিন সময় লাগবে?
……………|||||সমাধান|||||
সময়=সময়ের গুণফল/সময়ের বিয়োগফল
=১২*৮/১২-৮
=৯৬/৪
=২৪ দিন
উত্তর:২৪ দিন।
একই সূত্র অনুযায়ী,
________প্রশ্ন: করিম ও রহিম একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে।রহিম একা ১৪ দিনে শেষ করতে পারলে করিম একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?
……………|||||সমাধান|||||
সময়=সময়ের গুণফল/সময়ের বিয়োগফল
=১৪*১০/১৪-১০
=১৪০/৪
=৩৫ দিন।
উত্তর:৩৫ দিন।
__________________
মনে রাখার টেকনিক:
দুইজনের একত্র কাজের সময় বের করতে বললে (+) যোগ,
আর,যেকোন একজনের কাজের সময় বের করতে বললে (-)বিয়োগ করতে হবে।
