রবীন্দ্রনাথ ঠাকুর …….
উপন্যাসঃ দুইবোন এত চতুর ছিল যে, চোখের বালি দিয়ে রাজর্ষির সাথে যোগাযোগ করত ঘরের বাহিরে। শেষের কবিতা উপন্যাসের চার অধ্যায়ে গোরা বারবার মালঞ্চির জন্য বৌ ঠাকুরাণীর কাছে করুণা চাইল।
১. দুইবোন ২. চতুরঙ্গ ( চতুর) ৩. চোখের বালি ৪. রাজর্ষি ৫. যোগাযোগ ৬. শেষের কবিতা ৭. চার অধ্যায় ৮. গোরা ৯. মালঞ্চ ১০. বৌ ঠাকুরাণীর হাট ১১. করুণা ১২. ঘরে বাহিরে
নাটক : রাজা ও রাণী তাসের দেশে নটির পূজা করতে বসন্তকালের যাত্রায় রুদ্রচন্দ্রকে বিসর্জন দিয়ে বাল্মীকির প্রতিভাকে অচলায়তন করলেন। এই শুনে চিত্রাঙ্গদা অরূপবতী শ্যামাকে নিয়ে ডাকঘরে বসে মুক্তমনে তপসী জপতে শুরু করলেন। সেখানে আরো উপস্থিত ছিল রক্তকরবী, চন্ডালিকা ও মালিণী।
১. রাজা ও রাণী ২. তাসের দেশ ৩. নটির পূজা ৪. বসন্ত ৫. কালের যাত্রা ৫. রুদ্রচন্ড ৬. বিসর্জন ৭. বাল্মীকির প্রতিভা ৮. অচলায়তন ৯. চিত্রাঙ্গদা ( নৃত্যনাট্য) ১০. অরূপরতন (অরূপবতী) ১১. শ্যামা (নৃত্যনাট্য) ১২. ডাকঘর ১৩. মুক্তধারা ( মুক্তমনে) ১৪. তাপসী ( তপসী) ১৫. রক্তকরবী ১৬. চন্ডালিকা ১৭. মালিণী ১৮. রাজা
কাব্যগ্রন্থ : পূরবী ভানুসিংহ ঠাকুরের কবিকাহিনী নিয়ে বনফুল ও গীতাঞ্জলী লিখেছে। কিন্তু পুনশ্চ এর কথা ও কাহিনী নবজাতক লেখকেরা তাদের জন্মদিনে সানাই বাজিয়ে বিচিত্র চৈত্রালিকে উৎসর্গ করলেন। শেষসপ্তাহের সন্ধ্যায় গীতালি ও সঞ্চয়িতা গীত গাইতে গাইতে ও গল্পসল্প করতে করতে ক্ষণিকের মধ্যে বলাকার বাড়িতে উপস্থিত হল। পরিশেষে শেষলেখায় বলতে চাই, মানসী ও শ্যামলী আরগ্য হয়ে মহুয়া মনে প্রভাত সংগীতে ও ছড়ায় খেয়া পুরষ্কার পেল।
১. পূরবী ২. ভানুসিংহ ঠাকুরের পদাবলি ৩. কবিকাহিনী ৪. বনফুল ৫. গীতাঞ্জলী ৬. লেখন। (লিখেছে) ৭. পুনশ্চ ৮. কথা ও কাহিনী ৯. নবজাতক ১০. জন্মদিনে ১১. সানাই ১২. বিচিত্রতা ১৩. চৈত্রালি ১৪. চিত্রা ১৫. উৎসর্গ ১৬. শেষসপ্তক ১৭. সন্ধ্যা সংগীত ১৮. গীতালি ১৯. সঞ্চয়িতা ২০. গীতবিতান ২১. গল্পসল্প ২২. ক্ষণিকা ২৩. বলাকা ২৪. পরিশেষ ২৫. শেষলেখা ২৬. মানসী ২৭. শ্যামলী ২৮. আরগ্য ২৯. মহুয়া ৩০. প্রভাত সংগীত ৩১. ছড়ার ছবি ৩২. খেয়া
প্রহসন: চিরকুমার সভার সভাপতি বৈকুন্ঠের আর শেষ রক্ষা হলো না।
১. চিরকুমার সভা ২. বৈকুণ্ঠের খাতা ৩. শেষ রক্ষা
রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন
@ রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্ম কত সালে এবং কোন মাসে? = ১৮৬১ সালে ৭ মে
@বাংলা কত সালে তিনি জন্ম গ্রহন করে? = ২৫ শে বৈশাখ ১২৬৮
@তাহার পরিবার কি ধরনের ছিল? = জোড়াসাঁকো ঠাকুর পরিবার।
@তাহার পরিবারের আসল পদবি কী ছিল? = কুশরী
@ তাহার বাবার নাম কি ছিল? = মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
@ তাহার মাতার নাম কী ছিল? = সারদা দেবী
@ তাহার কত জন ভাই বোন ছিল এবং রবীন্দ্রনাথের নাম্বার কত? =চতুর্দশতম সন্তান
@ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এর কত নাম্বার পুত্র ছিল রবীন্দ্রনাথ? =৮ নাম্বার পুত্র (অষ্টম)
@ তাহার চৈনিক নাম কী? = চু তেন তান
@ রবীন্দ্রনাথ কি লিখে নোবের পুরস্কার পান? এবং কে ইহার অনুবাদ করে? অনুবাদ কৃতক বইটির ইংরেজি নাম কি দেওয়া হয়েছিল? = গীতাঞ্জলি /W.B Yeat নামের ব্যক্তি / song offering
@ রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান? = ১৯১৩ সালে
@ প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কি? কত সালে তা সম্পাদিত করে? = সবুজপত্র পত্রিকা / ১৯১৪ সালে
@কত সালে রবীন্দ্রনাথ এর গদ্য রচনা রীতি ভিন্ন মোড় নেয়? = ১৯১৪
@ ভারত সরকার ১৯১৫ সালে তাকে কি উপাধি দেয়? = স্যার বা নাইটহুড
@ কত সালে রবীন্দ্রনাথ তা ত্যাগ করে এবং কেন ? = ১৯১৯ সালে জালিয়ান ও লাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে
@কত সালে রবীন্দ্রনাথ জার্মানিতে আইনস্টাইনের সাথে সাক্ষাত করে? = ১৯৩০ সালে
@ তিনি কি জন্য বিশ্বের কাছে একমাত্র ব্যক্তি? = জাতীয় সঙ্গিত
@ রাখি উৎসব কে প্রচলন করে এবং ইহা কি ধরনের উৎসব? = রবীন্দ্রনাথ / হিন্দু ও মুসলমান মিলনের জন্য
@ব্রজবুলি ভাষায় কি রচিত হয়েছে? = ভানুসিংহ ঠাকুর
@ পদাবলী রচনা বলতে কি বোঝায়? একটি রচনার উদাহরন লিখ? = গানসমূহ বা গীতি কবিতা / যেমন ভানুসিংহ ঠাকুর হল পতাবলী রচনা।
@ সর্বকালের শেষ্ঠ বাঙ্গালীর তালিকায় রবীন্দ্রনাথ এর স্থান কত? কোন সংস্থার জরিপে? কত সালের জরিপ করা হয়ে ছিল? = ২০০৪ সালের জরিপ বিবিসি বাংলা / অবস্থান হল দ্বিতীয়।
@ রবীন্দ্রনাথ এর ১৯৩৭ সালে একটি রোগ হয়, এই রোগটির নামা কি? = ইরিসিপেলাসের আর এই রোগের জন্য তিনি হঠাৎ অজ্ঞান হয়ে যায়!
@১৯৪১ সালে তাহার একটি অপরেশন হয় এবং সময় লেগেছির ২৫ মিনিট " এই অপরেশন টির নাম কি ছিল? = সুপ্রা পিউবিক সিস্টো স্টমি।
@ তিনি কত সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? = ১৯৪১ সালে
@ তাহার বংশের নাম কি ছির? = ব্রাক্ষণ বংশ
@ তিনি কত বছর বয়সে কবিতা লিখতে আরম্ভ করেন? এবং কত বছর বয়সে প্রথম কবিতা প্রকাশিত হয়েছে? আর কবিতাটির নাম কী? = ৮ বছর বয়সে কবিতা লিখেছিল /এবং ১৩ বছর বয়সে কবিতা প্রকাশিত হয়েছিল/ কবিতাটির নাম ছির হিন্দুমেলার উপহার।
@ রবীন্দ্রনাথ ইংরেজি সাহিত্য পাঠের জন্য কোন দেশে যান এবং কত সালে? = ইংল্যান্ডে ১৮৭৮ সালে।
@ রবীন্দ্রনাথ এর প্রথম এবং দ্বিতীয় প্রকাশিত কাব্য গ্রন্থে নাম কি? এবং কত সালে প্রকাশিত হয়েছিল ?
= প্রথম কাব্যগন্থ হল কবি-কাহিনী (১৮৭৮) এবয় ত্বিতীয়টি হল বনফুল (১৮৮০) সালে
@ রবীন্দ্রনাথ এর প্রথম প্রকাশিত উপন্যাস এর নাম কি? =বৌ ঠাকুরাণীর হাট
@ রবীন্দ্রনাথ এর প্রথম নাটকের নাম কি?= বাল্মীকি প্রতিভা
@রবীন্দ্রনাথ এর প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কি? = ভিখারিণী
@রবিন্দ্রনাথ এর প্রথম প্রকাশিত প্রবন্ধগন্থ এর নাম কি? = বিবিধ প্রসঙ্গ( ১৮৮৩)
@ রবিন্দ্রনাথ এর জীবনে কতটি নাটকের অভিনয় করেছে এবং নাটক গুলো কার লিখা? = ১৩ টি আর নিজেই লিখেছেন তিনি
@ রবিন্দ্রনাথ পূরবী কাব্যটি কাকে উৎসর্গ করে এবং কত সালে? = আর্জেন্টিনার ভিক্টোরিয়া কে
@ রবিন্দ্রনাথ সর্বশেষ বিদেশে যাত্রা করে কোন দেশে? = সিংহল (১৯৩৪)
@ রবিন্দ্রনাথ বিজয়া নাম দিয়েছিল কাকে? = ভিক্টোরিয়া কে.
@ রবীন্দ্রনাথ একটির উৎসব এর সূচনা করে এই হার নাম কি? = রাখিবন্ধন
@ রবীন্ত্রনাথ এর স্ত্রীর নাম কি? এবং স্ত্রীর নাম পরিবর্তন করে কি নাম রাখে? =নাম হল ভবতারিনী দেবী এবং পরিবর্তিত নাম হল মৃণালিনী দেবী।
@ রবীন্দ্রনাথ এর সন্তানাদি কত জন? = [ ৫ জন,] তিন মেয়ে দুই ছেলে।
@ তাহার স্ত্রী কত সালে মৃত্যু হয়? = ১৯০২ সালে।
@ রবীন্দ্রনাথ কত সালে ব্রাক্ষ সমাজের দায়িত্ব গ্রহন করেন? = ১৮৮৪'সালে।
@ রার্জাষি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছির? = বালক পত্রিকায়
@ তিনি কত সালে শান্তিনিকেতনে বসবাস শুরু করে? = ১৯০১ সালে
@ রবীন্দ্রনাথ যে বিদ্যালয়টি স্হাপন করেছিল ইহার নাম কী? এবং কত সালে? = ব্রক্ষচর্যাশ্রমকে (১৯০১)
@ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কত সালে রুপার্ন্তিত হয়? এবং,কোন স্কুলটি থেকে? = ১৯২১ সালে ব্রক্ষচর্যাশ্রম থেকে।
@কত সালে এবং কোন মাসে গীতাঞ্জলি কাব্যটা চুরি হয়? = ২০০৪ সালে ২৪ শে মার্চ রাতে চুরা হয়
@ তাকে অক্সর্ফোড বিশ্ববিদ্যালয় থেকে কি উপাধি দেয় এবং কত সালে? = ডি -লিট উপাধি (১৯৩৬)
@ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কি উপাধি দেয় তাকে? = ডি লিট
@ রবীন্দ্রনাথ এর ছোট গল্প গুলি কোথায় সংকলিত করা হয়েছে? = গল্পগুচ্